ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। জয়ে ফিরেছে মডার্ন প্লে সেন্টার। প্রথম জয়ের স্বাদ পেয়েছে জুট মিল প্লে সেন্টার। এদিকে, চাম্পামুড়া তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। খেলা হচ্ছে টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ লিগ ক্রিকেট টুর্নামেন্ট। নীপকো মাঠে অনুষ্ঠিত খেলায় মডার্ন প্লে সেন্টার ১০ উইকেটে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে হারিয়ে টুর্নামেন্টে জয়ে ফিরে এসেছে। টস জিতে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩০ ওভার ৪ বল খেলে ৫৩ রানে ইনিংস শেষ করলে জবাবে মডার্ন প্লে সেন্টার ১০ ওভার খেলে সৌম্যজিৎ চক্রবর্তী ও পঙ্কজ চৌধুরীর ওপেনিং জুটিই দলকে জয় এনে দেয়। সৌম্যজিৎ পেয়েছে ম্যাচে সেরার পুরস্কার। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় জুট মিল প্লে সেন্টার ৬৬ রানে শতদল সংঘকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টস জিতে জুটমিল করেছেন তার প্রথমে বেটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৯ ওভার 5 বল খেলে ১৩৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অসিত সাহা সর্বাধিক ৮৬ রান পেয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। শতদলের স্বপ্নদ্বীপ দাস কুড়ি রানের চার উইকেট পেয়েছিল। জবাবে শতদল সংঘ নয় উইকেটে একাত্তর রান সংগ্রহ করলে নির্ধারিত ৪০ ওভার শেষ হয়ে যায়। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় চাম্পামুরা ১৭৭ রানের ব্যবধানে তরুণ সংঘকে হারিয়েছে। টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সন্দীপন দাস সর্বাধিক ৮৯ রান পেয়েছে। জবাবে তরুণ সংঘ ২৩ ওভার ১ বল খেলে ১০১ রানে ইনিংস গুটিয়ে নেয়। চাম্পামুরার তানিস্ক চক্রবর্তী ১২ রানে ৫ টি উইকেট পেলেও ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে সন্দীপন পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

জুটমিল প্লে সেন্টারের প্রথম জয় চাম্পামুড়ার জয় অব্যাহত, মডার্নও জয়ী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















