News Flash

  • Home
  • খেলা
  • জুটমিল প্লে সেন্টারের প্রথম জয় চাম্পামুড়ার জয় অব্যাহত, মডার্নও জয়ী
Image

জুটমিল প্লে সেন্টারের প্রথম জয় চাম্পামুড়ার জয় অব্যাহত, মডার্নও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। জয়ে ফিরেছে মডার্ন প্লে সেন্টার। প্রথম জয়ের স্বাদ পেয়েছে জুট মিল প্লে সেন্টার। এদিকে, চাম্পামুড়া তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। খেলা হচ্ছে টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ লিগ ক্রিকেট টুর্নামেন্ট। নীপকো মাঠে অনুষ্ঠিত খেলায় মডার্ন প্লে সেন্টার ১০ উইকেটে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে হারিয়ে টুর্নামেন্টে জয়ে ফিরে এসেছে। টস জিতে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩০ ওভার ৪ বল খেলে ৫৩ রানে ইনিংস শেষ করলে জবাবে মডার্ন প্লে সেন্টার ১০ ওভার খেলে সৌম্যজিৎ চক্রবর্তী ও পঙ্কজ চৌধুরীর ওপেনিং জুটিই দলকে জয় এনে দেয়। সৌম্যজিৎ পেয়েছে ম্যাচে সেরার পুরস্কার। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় জুট মিল প্লে সেন্টার ৬৬ রানে শতদল সংঘকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টস জিতে জুটমিল করেছেন তার প্রথমে বেটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৯ ওভার 5 বল খেলে ১৩৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অসিত সাহা সর্বাধিক ৮৬ রান পেয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। শতদলের স্বপ্নদ্বীপ দাস কুড়ি রানের চার উইকেট পেয়েছিল। জবাবে শতদল সংঘ নয় উইকেটে একাত্তর রান সংগ্রহ করলে নির্ধারিত ৪০ ওভার শেষ হয়ে যায়। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় চাম্পামুরা ১৭৭ রানের ব্যবধানে তরুণ সংঘকে হারিয়েছে। টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সন্দীপন দাস সর্বাধিক ৮৯ রান পেয়েছে। জবাবে তরুণ সংঘ ২৩ ওভার ১ বল খেলে ১০১ রানে ইনিংস গুটিয়ে নেয়। চাম্পামুরার তানিস্ক চক্রবর্তী ১২ রানে ৫ টি উইকেট পেলেও ব্যাটে বলে দুর্দান্ত  পারফরমেন্সের নিরিখে সন্দীপন পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top