News Flash

  • Home
  • দেশ
  • বিস্ফোরণে ফের আতঙ্ক রাজৌরিতে, এবার আপার ডাঙরি গ্রামে মৃত্যু শিশুর ও আহত ৫ জন
Image

বিস্ফোরণে ফের আতঙ্ক রাজৌরিতে, এবার আপার ডাঙরি গ্রামে মৃত্যু শিশুর ও আহত ৫ জন

জম্মু, ২ জানুয়ারি (হি.স.): নতুন করে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হল জম্মু ও কাশ্মীরের রাজৌরির আপার ডাঙরি গ্রামে। সোমবার এই গ্রামে সন্দেহজনক বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশুর ও আহত হয়েছেন ৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। এর আগে রবিবারই আপার ডাঙরি গ্রামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪ জন সাধারণ নাগরিক ও আহত হয়েছেন ৬ জন।

সন্দেহভাজনক দুই জঙ্গিকে পাকড়াও করার জন্য সোমবার ভোর থেকে অতিরিক্ত বাহিনী নিয়ে তল্লাশি অভিযান জোরদার করেছে সুরক্ষা বাহিনী। এরইমধ্যে সোমবার সকালে রাজৌরির আপার ডাঙরি গ্রামে সন্দেহজনক বিস্ফোরণ হয়। এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, “রাজৌরির আপার ডাঙরি গ্রামে রবিবারের গুলিতে নিহতের বাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে। আহত এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ জন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকটি সন্দেহভাজন আইইডি পাওয়া গিয়েছে, যা পরিষ্কার করা হচ্ছে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top