News Flash

  • Home
  • দিনের খবর
  • বছরের প্রথম দিনে সব দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়া ভিড়
Image

বছরের প্রথম দিনে সব দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়া ভিড়

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): রবিবার নব বর্ষের প্রথম দিনে জমজমাট তিলোত্তমা মহানগরী। আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে নিক্কো পার্ক, ইকো পার্ক-সহ ঘোরার সব জায়গায় উপচে পড়া ভিড়। দিকে দিকে সেলফি-গ্রুফি তোলার হিড়িক। এককথায় পুরনোর গ্লানি ভুলে নতুনকে স্বাগত জানাতে বছর শুরুর দিনটিতে চেষ্টায় খামতি নেই আম-বাঙালির।

আজ ১ জানুয়ারি, ২০২৩-এর প্রথম দিন। ক্রিসমাস থেকেই ফেস্টিভ মুডের শুরু। তা আরও গতি পেয়েছে ৩১ ডিসেম্বর। বর্ষবরণের আনন্দে মেতে উঠতে শনিবারও কলকাতার আনাচ-কানাচ ছিল ভিড়ে ভিড়াক্কার। বেলা গড়াতেই পার্ক স্ট্রিটে অগণিত মানুষের ভিড়। ক্রিসমাস থেকেই রঙিন আলোয় সেজে উঠেছে গোটা কলকাতা। এরপর আজ ১ জানুয়ারিতে বাঁধভাঙা উল্লাসের ছবি ধরা পড়ল শহরের বিস্তীর্ণ প্রান্তে। আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই টিকিট কাটতে লম্বা লাইন। কচিকাচাদের সঙ্গে নিয়ে বাবা-মা, আত্মীয় স্বজনরা হাজির বাঘ-ভল্লুক দেখাতে। দেদার মজায় লুটোপুটি দশা ছোটদের। অন্যদিকে নিক্কো পার্ক, ইকো পার্কেও বছর শুরুর দিনে বিপুল ভিড়।

শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও আজ ঢল নেমেছে। শান্তিনিকেতন থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়ে নজরকাড়া ভিড় চোখে পড়েছে। নতুন বছর শুরুর প্রথম দিনের মিঠে রোদ গায়ে মেখে বাঁকুড়ার বিষ্ণপুরেও ভিড় জমিয়েছেন পর্যটকেরা। একই ভিড় চোখে পড়েছে মুর্শিদাবাদেও। হাজারদুয়ারি থেকে শুরু করে নবাবের জেলার বিভিন্ন প্রান্তে এদিন ঢল নেমেছে পর্যটকদের।

অন্যদিকে, আজ কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত কামারপুকুর-জয়রামবাটিতেও অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকেই পুজো দিতে লম্বা লাইন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top