News Flash

  • Home
  • বিদেশ
  • পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক
Image

পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

সাও পাওলো, ৩০ ডিসেম্বর (হি.স.) : বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলের জীবনাবসান। এই দুঃসংবাদের পর পুরো ফুটবল বিশ্ব শোক বিরাজ করছে। ব্রাজিলের এই কিংবদন্তির প্রয়াণে সবচেয়ে বেশি শোকাচ্ছন্ন হয়েছে তার দেশ ব্রাজিলই। লাতিন আমেরিকার এই দেশটিকে তিনবার বিশ্বকাপ জেতানোর এই নায়কের বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার।

২৯ নভেম্বর, বৃহস্পতিবার (ব্রাজিলের সময় অনুযায়ী) গভীর রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিরনিদ্রার দেশে চলে পাড়ি দিয়েছেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো । ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

কিংবদন্তির প্রয়াণের পর ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট এক আবেগঘন বার্তায় বলেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’ এই বার্তার কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানায় ব্রাজিল সরকার।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top