News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর সফরের জন্য চাকরিপ্রার্থীদের ধর্না বন্ধ শুক্রবার
Image

প্রধানমন্ত্রীর সফরের জন্য চাকরিপ্রার্থীদের ধর্না বন্ধ শুক্রবার

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : পুলিশের তরফ থেকে শুক্রবার ধর্নায় বসতে নিষেধ করা হয় এসএলএসটি চাকরিপ্রার্থীদের। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য এই কড়াকড়ি।

রেড রোড সংলগ্ন একদিকে গান্ধী মূর্তির পাদদেশে অপরদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই চাকরি প্রার্থীরা তাঁদের অবস্থান আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। গাঁধী মূর্তির পাদদেশে শনিবার ধর্নায় বসতে এই নিষেধাজ্ঞা বলে দাবি করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।

এর আগে সম্প্রতি গত ৮ অক্টোবর চাকরি প্রার্থীদের ধর্নায় বসতে নিষেধ করেছিল ময়দান থানার পুলিশ। কিন্তু তা অমান্য করেই মাতঙ্গিনী মূর্তির তলায় অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। যার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

এর পর গত ৬ নভেম্বর ফের ধর্নায় বসতে নিষেধ করা হয় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। গুরু নানকের জন্মজয়ন্তীর কারণে প্রাথমিক টেট আন্দোলনকারীদের ধর্নায় বসতে নিষেধ করা হয়।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top