News Flash

  • Home
  • দেশ
  • দূরত্ব কমছে পাহাড় ও সমতলের মধ্যে, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের
Image

দূরত্ব কমছে পাহাড় ও সমতলের মধ্যে, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): পাহাড় ও সমতলের মধ্যে এবার কমতে চলেছে দূরত্ব, সৌজন্যে সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার, ৩০ ডিসেম্বরই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের পশ্চিমবঙ্গ সফর। ওই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সমতলের সঙ্গে পাহাড়কে জুড়বে সাড়ে ৭ ঘণ্টায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথের দূরত্ব ৫৫৬ কিলোমিটার। শতাব্দী এক্সপ্রেসে এই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। বন্দে ভারত সেই দূরত্ব কমিয়ে আনবে আরও ৫০ মিনিট।

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদী পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশন। রাজ্যের প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সূচনা তাঁর হাতেই সেখানে হওয়ার কথা। হাওড়া থেকে ‘বন্দে ভারত’ যাবে নিউ জলপাইগুড়ি। বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় সর্বাধিক ১৮০ কিলোমিটার। কিন্তু হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের সীমা পেরোবে না বলেই রেল সূত্রে খবর। বস্তুত, এই গতিবেগও সর্বত্র এক রকম থাকবে না। রেল জানাচ্ছে, ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে বন্দে ভারতের সর্বাধিক গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তারপর রেললাইনের স্বাস্থ্যের কারণেই গতি আর বাড়ানো যাবে না। এমনকি ১০০ কিলোমিটার গতিবেগেও চালানো যাবে না ট্রেন। যাত্রাপথের বাকি অংশে বন্দে ভারতের গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটারে।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top