News Flash

  • Home
  • Uncategorized
  • রেলসফরে কোচের মধ্যে যাত্রীকে ইদুঁর কামড়, রেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
Image

রেলসফরে কোচের মধ্যে যাত্রীকে ইদুঁর কামড়, রেল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

indianrailwaylogoকোট্টায়াম, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রেলসফরে কোচের মধ্যে যাত্রীকে ইদুঁর কামড়ে দেওয়ার অভিযোগে রেল কর্তৃপক্ষকে ১৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতাসুরক্ষা আদালত| ইতিমধ্যেই কোট্টায়ামের স্টেশন মাস্টার, চেন্নাই, দক্ষিণ রেল ও মুম্বই মধ্য রেলের জেনারেল ম্যানেজারকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে|
\ানা গিয়েছে, ২০১২ সালের ১১ মার্চ বুশ সি জে নামে এক বিদেশী পর্যটক দুরন্ত এক্সপ্রেসে মুম্বই থেকে এরনাকুলাম যাচ্ছিলেন| তিনি বাতানুকুল কোচের যাত্রী ছিলেন| ওই যাত্রীর অভিযোগ, ভোর চারটে নাগাদ হঠাত্ ঘুম ভেঙে উঠে দেখেন তাঁর বাঁ পায়ের আঙুলে ইদুঁর কামড়ে দিয়েছে| ক্ষতস্থান থেকে তিনি দেখেন রক্ত বেরোচ্ছে| সেইসঙ্গে অসহ্য যন্ত্রনাও ছিল| বুশ জানিয়েছেন, ট্রেনে টিটির কাছেই সমস্ত ঘটনাটি জানান তিনি| যদিও এই অবস্থাতেই তিনি এরনাকুলাম পৌঁছেছিলেন| স্টেশনে পৌঁছে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন| এরপর এরনাকুলাম- কোট্টায়াম এক্সপ্রেস রেলের হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করে দেওয়া হয়| এরপরই রেল হাসপাতালের সমস্ত খরচের প্রমান নিয়ে তিনি ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হন| এরপরই ক্রেতাসুরক্ষা আদালত ওই যাত্রীকে ১৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষকে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top