News Flash

  • Home
  • দিনের খবর
  • মাড়গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল
Image

মাড়গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল

বর্ধমান, ২৮ ডিসেম্বর (হি. স.) : বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বুধবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।

বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলছিল দুই ভাই। বল ভেবে হাত দেয় বোমায়। তখনই আচমকা বিস্ফোরণ। সবাই দৌড়ে এসে দেখে ঝলসে গেছে দুটো শরীর। পুড়ে গেছে মুখ। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় দুই বালককে। অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। এদিন সকালে মৃত্যু হয় এক বালকের।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top