News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের নিরাপত্তা নিশ্চিত করুন: অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস
Image

রাহুলের নিরাপত্তা নিশ্চিত করুন: অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রায় যোগদানকারী সমস্ত নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাল কংগ্রেস। বুধবার এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছে কংগ্রেস।

এদিন কংগ্রেস ওই চিঠিতে অভিযোগ জানিয়েছে, ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করার সাথে সাথে ২৪ ডিসেম্বর নিরাপত্তার কারণে একাধিক কর্মসূচি স্থগিত করা হয়েছিল এবং দিল্লি পুলিশ ক্রমবর্ধমান ভিড়কে নিয়ন্ত্রণ করতে এবং রাহুল গান্ধীর চারপাশে একটি নিরাপত্তা পরিধি বলয় বজায় রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর সাথে হেঁটে যাওয়া ভারত যাত্রার যোগদানকারীদের ঘেরা তৈরি করতে হয়েছিল। একই সময়ে, দিল্লি পুলিশ নীরব দর্শকের মতো রয়ে গেছে। অংশগ্রহণকারীদের হয়রানি করতে এবং বিশিষ্ট ব্যক্তিদের ভারত জোড়ো যাত্রায় যোগদান থেকে বিরত রাখতে গোয়েন্দা ব্যুরো ভারত জোড় যাত্রায় অংশগ্রহণকারী অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছে বলে কংগ্রেসের অভিযোগ।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top