News Flash

  • Home
  • দেশ
  • মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল উত্তরকাশি, তীব্রতা মাত্র ৩.১
Image

মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল উত্তরকাশি, তীব্রতা মাত্র ৩.১

উত্তরকাশি, ২৮ ডিসেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলা। বুধবার ভোররাত ২.১৯ মিনিট নাগাদ উত্তরকাশি জেলায় ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার ভোররাত ২.১৯ মিনিট নাগাদ উত্তরকাশি জেলায় ৩.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৮৭ অক্ষাংশ ও ৭৮.১৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, হিমাচল প্রদেশের কুল্লু থেকে ১৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও মানালি থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top