News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে কাঁপল নেপালের বাগলুঙ জেলা, পৃথক কম্পনের তীব্রতা ৪.৭ ও ৫.৩
Image

ভূমিকম্পে কাঁপল নেপালের বাগলুঙ জেলা, পৃথক কম্পনের তীব্রতা ৪.৭ ও ৫.৩

কাঠমাণ্ডু, ২৮ ডিসেম্বর (হি.স.): হালকা থেকে মাঝারি তীব্রতার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের বাগলুঙ জেলা। বুধবার ভোররাতে পরপর দু’বার ভূকম্পন অনুভূত হয় নেপালে। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭ ও পরে ৫.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। নেপালের ভূমিকম্প মনিটরিং ও রিসার্চ সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার ভোররাত ১.২৩ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় বাগলুঙ জেলার অধিকারী চাউরের কাছে।

এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাগলুঙ জেলাতেই, ভোররাত ২.০৭ মিনিট নাগাদ বাগলুঙ জেলার খুনগার কাছে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি নেপালে।

Releated Posts

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top