News Flash

Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধ আমবাসায়

আমবাসা(ত্রিপুরা), ২৭ ডিসেম্বর(হি.স.) : পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা নিরসনের দাবীতে আমবাসা-মড়াছড়া সড়কের হৃদয়বস্তী এলাকায় স্থানীয় মহিলারা পথ অবরোধ করেছেন।

স্থানীয় মানুষের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। এবিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্ত হয়েও প্রতিকার মিলেনি। তাঁদের অভিযোগ, আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। শুখা মরশুম শুরু হওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। তাই মঙ্গলবার সকালে আমবাসা-মরাছড়া সড়ক অবরোধ করেছেন।খবর পেয়ে আমবাসা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অবরোধস্থলে ছুটে গেছে। মহকুমা প্রশাসনের পক্ষে অবরোধস্থলে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি অবরোধকারীদের আশ্বাস দেন, ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। তাঁর আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা। তবে, ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এভাবেই হুশিয়ারি দিয়ে রেখেছেন।

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top