News Flash

Image

তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মঙ্গলবার ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয়েছে৷  বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন৷ আগামী ২ তারিখ সোনামুড়ায় একটি  যোগদান সভা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ৷ আগামীকাল থেকে শহরে বিভিন্ন কর্মসূচি থাকবে এবং আগামী ১ তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ হবে৷মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদর্শন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, ’আগামীকাল ২৮ ডিসেম্বর বনমালিপুর বিধানসভায়  পদযাত্রা সংগঠিত করা হবে এবং আগামী ৩০ ডিসেম্বর ওরিয়েন্ট চৌমুহনিতে পথসভার আয়োজন করা হয়েছে৷সেখানে রাজ্য নেতৃত্বরা  উপস্থিত থাকবেন৷ প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, ’সরকারি কর্মচারী বহু দিনের সমস্যা হলো ৭ম পে কমিশন, যতদিন না ৭ম পে কমিশন কার্যকরী হচ্ছে ততদিন পর্যন্ত তারা বঞ্চিত থাকবে৷ ১২ শতাংশ ডিএ ঘোষণা করে সরকারি কর্মচারীদের সমস্যার সমাধান করতে পারবে না৷ আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসছেন৷  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, বক্সনগর ব্লক সভাপতি জয়দুল হোসেন – সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷

Releated Posts

নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…

ByByReshmi Debnath May 30, 2026

আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…

ByByReshmi Debnath May 30, 2026

বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…

ByByReshmi Debnath May 30, 2026

আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top