News Flash

Image

হাইলাকান্দিতে পুলিশি-অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমাণের বিদেশি মদ

হাইলাকান্দি (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : ইংরেজি নববর্ষের প্রাক্কালে হাইলাকান্দিতে পুলিশ অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানে হাইলাকান্দি জেলার রামনাথপুর পুলিশের নাকা চেকিঙে বিপুল পরিমাণের বিদেশি মদ বাজেয়াপ্ত হয়েছে।

পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, ৯৫ কাৰ্টুন বিদেশি অবৈধভাবে পাচার করা হচ্ছিল। অবৈধ মদের কার্টুনগুলি পার্শ্ববর্তী মেঘালয় থেকে একটি সিমেন্ট-বোঝাই ট্রাকে করে মিজোরামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। মাঝপথে হাইলাকান্দি জেলার রিমনাথপুর পুলিশ ফাঁড়ির নাকা চেকিঙে এএস ১১ ডিসি ৮১৬২ নম্বরের ১২ চাকার একটি ট্রাকে তালাশি চালিয়ে ৯৫ কাৰ্টুন মদ বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ট্রাকের চালককেও আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম শরিফ উদ্দিন লস্কর।

এদিকে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিত চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ব্যাপারে তদন্ত করছেন বলে জানা গেছে।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top