News Flash

  • Home
  • খেলা
  • উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় জনজাতি ক্রীড়ায় খো-খো, তীরন্দাজিতে ত্রিপুরা খেলবে
Image

উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় জনজাতি ক্রীড়ায় খো-খো, তীরন্দাজিতে ত্রিপুরা খেলবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। রাষ্ট্রীয় জনজাতি ক্রীড়া উৎসবে ত্রিপুরা দল অংশ নিতে রওয়ানা হয়েছে। অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম দ্বারা পরিচালিত ২৩তম রাষ্ট্রীয় জনজাতি ক্রীড়া উৎসব আগামী ২৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি উত্তরপ্রদেশের শ্যূনভদ্র জেলায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় খো-খো (মহিলা) এবং তীরন্দাজি (পুরুষ) দুটি ইভেন্টে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। যথারীতি রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে দুটি ইভেন্টে ১৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। কোচ, ম্যানেজার সহ ১৯ সদস্য বিশিষ্ট রাজ্য দল ইতিমধ্যে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাজ্যদলে যারা রয়েছে: খো-খো ইভেন্টে কাঞ্চন দেবী ত্রিপুরা, মাধবী দেববর্মা, রূপমিতা রিয়াং, অমিষা মলসম, অঞ্জলি মগ, নিকিতা ওরাং, খুমপুই দেববর্মা, হামারী দেববর্মা, নিশা দেববর্মা, লেবী দেববর্মা ও শিয়ারী দেববর্মা। কোচ মিনতি পাল, ম্যানেজার গ্রেসি হালাম। তীরন্দাজি: হিরন মুরসুম, অরুণ ত্রিপুরা, সমীর দেববর্মা ও নাইথক জমাতিয়া। কোচ ভাগ্যমনি মুরাসিং, ম্যানেজার সুরজিৎ মালাকার। কল্যাণ আশ্রমের রাজ্য সম্পাদক সঞ্জিত পাল। এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top