ক্যানিং, ২৫ ডিসেম্বর (হি.স.): নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই করছিল দুই যুবক। কেউ প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিচ্ছিল। শনিবার বিকেলে এই অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ ক্যানিং বৈতরণী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে দুই অভিযুক্তকে। ধৃতদের নাম সাদ্দাম হোসেন পুরকাইত ও বাপি সর্দার নামে দুইজনকে গ্রেফতার করে। এঁদের দুজনের বাড়িই ক্যানিং থানা এলাকায়। গত কয়েকদিন ধরে এরা ক্যানিং এলাকায় এই ধরনের নানা অসামাজিক কাজকর্ম শুরু করেছিল। ধৃতদেরকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে ছিনতাই, ধৃত দুই
Tags:
Releated Posts
সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান
নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ
কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ…
জম্মু-কাশ্মীর মধ্য ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হতে পারে: মেহবুবা মুফতি
শ্রীনগর, ১ জুলাই (আইএএনএস): বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জম্মু-কাশ্মীরকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার…
‘বিজেপির কাছে দেশ নয়, অনুদানই আগে’, রামমন্দিরে দান চুরির অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপিকে নিশানা অখিলেশের
লখনউ, ১ জুলাই (আইএএনএস): রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির…

















