News Flash

  • Home
  • প্রধান খবর
  • গ্রেফতার বলি অভিনেত্রী তুনিশার ‘বয়ফ্রেন্ড’ শীজান
Image

গ্রেফতার বলি অভিনেত্রী তুনিশার ‘বয়ফ্রেন্ড’ শীজান

ওয়ালিভ (মহারাষ্ট্র), ২৫ ডিসেম্বর (হি.স.): বলিউড অভিনেতা তুনিশা শর্মার ‘বয়ফ্রেন্ড’ তথা সহ-অভিনেতা শীজান খানকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন মৃতার মা। শনিবার রাতেই মুম্বই পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তুনিশার মা।

‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’-এ তুনিশার সহ-অভিনেতা শীজানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করার পর পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তার পরই রবিবার সকালে জানা যায়, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনটিও। প্রসঙ্গত, মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর মা অভিযোগ করেছিলেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এই কারণেও মেয়ে চরম পথ বেছে নিতে পারে। এই প্রসঙ্গেই শীজানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার পরেই আত্মহত্যার প্ররোচনার মামলায় পুলিশ শীজানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় শুটিংয়ের সেটে হাজির কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
প্রসঙ্গত, শনিবার শুটিংয়ের সেটের মধ্যে বছর কুড়ির তুনিশাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন মারা গিয়েছেন তুনিশা।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top