নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ কমলপুর মহকুমার মরাছড়ার ছোট সুরমার যুবক রাজকুমার মালাকার বায়ু শক্তিকে ব্যবহার করে কিভাবে গাড়ি চালানো যায় সেই মেশিন আবিস্কার করেছেন৷ এই অবিস্কার সম্পূর্ণ অভিনব৷ ইতিমধ্যেই পেটেন্ড-র জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করা হয়৷ রাজকুমার মালাকারের পিতার নাম জয়ন্ত মালাকার, মা ঝুনু মালাকার৷ ছোট বেলা থেকেই এই ধরনের আবিস্কার নিয়ে তার ছিল ঝেঁক৷ ১৪ বছরের পরিশ্রম শেষে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারী মেলে ফল৷ আবিষ্কারটি পুরোপুরি সফল হয় বলে জানান রাজকুমার মালাকার৷ ১০০ থেকে ৫০০০ পি এস আই প্রেসার ট্যাঙ্কে ভর্তি করে গারি চালানো যাবে৷ এর বাতাস কখনো শেষ হবে না৷ নিজে থেকেই বাতাস তৈরি করতে সক্ষম ইঞ্জিন৷ এর বাতাস বাইরে বের হওয়ার কোন রাস্তা নেই বলে দাবী করেন তিনি৷ ইঞ্জিনে বাতাসের চাপ বারিয়ে ৫ হাজার সিসি পর্যন্ত করা যাবে বলে জানান রাজকুমার মালাকার৷ ১৩ অক্টোবর এর প্রফোশনাল পেটেন্ড করেন তিনি৷ ডিসেম্বর তা সম্পন্ন হয়েছে৷ ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে তা প্রকাশিত হয়েছে৷ আগামী ১০ মাসের মধ্যে আন্তর্জাতিক পেটেন্ড চূড়ান্ত করতে হবে৷ এর মধ্যে ৩ মাস অতিক্রান্ত হয়েছে৷ বাকী রয়েছে সাত মাস৷ ১৯৫ টি দেশের মধ্যে ১৭০ টি দেশে এই পেটেন্ড চূড়ান্ত করতে হবে বলে জানান আবিস্কারক রাজকুমার মালাকার৷ এতে ব্যয় হবে আড়াই কোটি টাকা৷ এছাড়া ইঞ্জিন বানাতে লাগবে ৪০ লক্ষ টাকা৷ দূষণ মুক্ত রাখতে এবং বিকল্প চিন্তা ভাবনা থেকেই এই আবিস্কার বলে জানান তিনি৷

বায়ু শক্তিকে ব্যবহার করে গাড়ি চালানোর মেশিন আবিস্কার করলেন কুমলপুরের যুবক
Tags:
Releated Posts
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…


















