News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বায়ু শক্তিকে ব্যবহার করে গাড়ি চালানোর মেশিন আবিস্কার করলেন কুমলপুরের যুবক
Image

বায়ু শক্তিকে ব্যবহার করে গাড়ি চালানোর মেশিন আবিস্কার করলেন কুমলপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ কমলপুর মহকুমার মরাছড়ার ছোট সুরমার যুবক রাজকুমার মালাকার বায়ু শক্তিকে ব্যবহার করে কিভাবে গাড়ি চালানো যায় সেই মেশিন আবিস্কার করেছেন৷ এই অবিস্কার সম্পূর্ণ অভিনব৷ ইতিমধ্যেই পেটেন্ড-র জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করা হয়৷ রাজকুমার মালাকারের পিতার নাম জয়ন্ত মালাকার, মা ঝুনু মালাকার৷ ছোট বেলা থেকেই এই ধরনের আবিস্কার নিয়ে তার ছিল ঝেঁক৷ ১৪ বছরের পরিশ্রম শেষে ২০২২ সালের  ১০ ফেব্রুয়ারী মেলে  ফল৷ আবিষ্কারটি পুরোপুরি সফল হয় বলে জানান রাজকুমার মালাকার৷ ১০০ থেকে ৫০০০ পি এস আই প্রেসার ট্যাঙ্কে ভর্তি করে গারি চালানো যাবে৷ এর বাতাস কখনো শেষ হবে না৷ নিজে থেকেই বাতাস তৈরি করতে সক্ষম ইঞ্জিন৷ এর বাতাস বাইরে বের হওয়ার কোন রাস্তা নেই বলে দাবী করেন তিনি৷ ইঞ্জিনে বাতাসের চাপ বারিয়ে ৫ হাজার সিসি পর্যন্ত  করা যাবে বলে জানান রাজকুমার মালাকার৷ ১৩ অক্টোবর এর প্রফোশনাল পেটেন্ড করেন তিনি৷ ডিসেম্বর তা সম্পন্ন হয়েছে৷ ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে তা প্রকাশিত হয়েছে৷ আগামী ১০ মাসের মধ্যে আন্তর্জাতিক পেটেন্ড চূড়ান্ত করতে হবে৷ এর মধ্যে ৩ মাস অতিক্রান্ত হয়েছে৷ বাকী রয়েছে সাত মাস৷ ১৯৫ টি দেশের মধ্যে ১৭০ টি দেশে এই পেটেন্ড চূড়ান্ত করতে হবে বলে জানান আবিস্কারক রাজকুমার মালাকার৷ এতে ব্যয় হবে আড়াই কোটি টাকা৷ এছাড়া ইঞ্জিন বানাতে লাগবে ৪০ লক্ষ টাকা৷ দূষণ মুক্ত রাখতে এবং বিকল্প চিন্তা ভাবনা থেকেই এই আবিস্কার বলে জানান তিনি৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top