নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বর্তমান সরকার সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে৷ শুক্রবার মরিয়মনগর চার্চ পরিদর্শন শেষে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বড় দিন উপলক্ষ্যে সেজে উঠছে চার্চ ও বাড়ি ঘর৷ আর এই বড় দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়ম নগর চার্চ৷ খ্রিষ্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়ম নগর মুখী হবেন ২৪ ডিসেম্বর থেকে৷ সেই দিকটির কথা মাথায় রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ৷ চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট৷ শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মরিয়ম নগর চার্চ পরিদর্শন করেন৷ বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তা নিরসনের উদ্যোগ নেন তিনি৷ সঙ্গে ছিলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী, চার্জের দায়িত্বপ্রাপ্ত ফাদার লিনেস সহ অন্যান্যরা৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান এই এলাকায় দীর্ঘ বছর যাবত পরিকল্পনা ছাড়া কাজ করা হয়েছে৷ যে কারণে বাড়ি ঘড়ে জল ঢুকে যায়৷ রাস্তা থেকে ড্রেইন উঁচুতে রয়েছে৷ সেই কারণে জল সরতে পারে না৷ এই সমস্ত সমস্যার নিরসন করা হবে৷ তবে কিছুটা সময় লাগবে৷ স্থায়ী সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী৷ খ্রীস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সকলক অংশের মানুষকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান তিনি৷

বড়দিনের প্রস্তুতি চলছে জোরদার, মরিয়মনগর চার্চ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















