News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিনের প্রস্তুতি চলছে জোরদার, মরিয়মনগর চার্চ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

বড়দিনের প্রস্তুতি চলছে জোরদার, মরিয়মনগর চার্চ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বর্তমান সরকার সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে৷ শুক্রবার মরিয়মনগর চার্চ পরিদর্শন শেষে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বড় দিন উপলক্ষ্যে সেজে উঠছে চার্চ ও বাড়ি ঘর৷ আর এই বড় দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়ম নগর চার্চ৷ খ্রিষ্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়ম নগর মুখী হবেন ২৪ ডিসেম্বর থেকে৷ সেই দিকটির কথা মাথায় রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ৷ চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট৷ শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মরিয়ম নগর চার্চ পরিদর্শন করেন৷ বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তা নিরসনের উদ্যোগ নেন তিনি৷ সঙ্গে ছিলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী, চার্জের দায়িত্বপ্রাপ্ত ফাদার লিনেস সহ অন্যান্যরা৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান এই এলাকায় দীর্ঘ বছর যাবত পরিকল্পনা  ছাড়া কাজ করা হয়েছে৷ যে কারণে বাড়ি ঘড়ে জল ঢুকে যায়৷ রাস্তা থেকে ড্রেইন উঁচুতে রয়েছে৷ সেই কারণে জল সরতে পারে না৷ এই সমস্ত সমস্যার নিরসন করা হবে৷ তবে কিছুটা সময় লাগবে৷ স্থায়ী সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী৷ খ্রীস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি  সকলক অংশের মানুষকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান তিনি৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top