News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মতিনগর উচ্চ মাধ্যমিক সুকলের সায়েন্স ল্যাবরেটরি ভবনের উদ্বোধন
Image

মতিনগর উচ্চ মাধ্যমিক সুকলের সায়েন্স ল্যাবরেটরি ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সমাজ কল্যাণ দপ্তরের  মন্ত্রীর হাত ধরে কমলাসাগর মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত লাইব্রেরী সাইন্স ল্যাবরেটারি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের শুভ উদ্বোধন হয় শুক্রবার৷  রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি সুকলের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে রাজ্য  সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷ প্রতিনিয়ত  রাজ্যের প্রত্যেকটি জেলা ও ব্লক স্তরে শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তৈরি করে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে শুক্রবার  বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত কমলাসাগর মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ও লাইব্রেরী সাইন্স লেবরেটরি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের  উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের  মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা সভাধিপতি অন্তরা সরকার সিপাহীজলা জেলা উত্তরের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, সুকল এস এম সি কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া, সুকলের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা, সহ সুকলের ছাত্র-ছাত্রী এস এম সি কমিটি ও অভিভাবকরা৷ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষার মান একধাপ এগিয়ে মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আলোচনা করেন সমাজকল্যাণ দপ্তরে মাননীয় মন্ত্রী সান্তনা চাকমা৷ পরবর্তী সময়ে মন্ত্রীর হাত ধরে ৫৭ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top