নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর হাত ধরে কমলাসাগর মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত লাইব্রেরী সাইন্স ল্যাবরেটারি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের শুভ উদ্বোধন হয় শুক্রবার৷ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি সুকলের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷ প্রতিনিয়ত রাজ্যের প্রত্যেকটি জেলা ও ব্লক স্তরে শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তৈরি করে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত কমলাসাগর মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ও লাইব্রেরী সাইন্স লেবরেটরি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা সভাধিপতি অন্তরা সরকার সিপাহীজলা জেলা উত্তরের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, সুকল এস এম সি কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া, সুকলের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা, সহ সুকলের ছাত্র-ছাত্রী এস এম সি কমিটি ও অভিভাবকরা৷ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষার মান একধাপ এগিয়ে মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আলোচনা করেন সমাজকল্যাণ দপ্তরে মাননীয় মন্ত্রী সান্তনা চাকমা৷ পরবর্তী সময়ে মন্ত্রীর হাত ধরে ৫৭ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়৷

মতিনগর উচ্চ মাধ্যমিক সুকলের সায়েন্স ল্যাবরেটরি ভবনের উদ্বোধন
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…


















