নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ায় ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে৷ ট্রাফিক পুলিশের অপর মূল্য তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ তাতে ক্ষোভে ফুসছেন সাধারণ পথচারীরা৷ তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের অকর্মণতার কারণে ৮ নং জাতীয় সড়কে অর্থাৎ তেলিয়ামুড়া শহরে নো পার্কিং জোনে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং অব্যাহত রয়েছে৷ পথচারীদের যাতায়াতে অসুবিধা হলেও ট্রাফিক পুলিশ কর্মীরা ঠাঁই মেরে দাঁড়িয়ে থাকে গোদাই গণেশের মত৷ এমন অব্যবস্থা চলছে দীর্ঘদিন ধরে৷ নো পার্কিং জোনে যানবাহনের পার্কিং এর বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীরা মাথা ঘামাতে নারাজ৷ গোল্লাগোল্লায় যাক পথচারীরা৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন পথচারীরা অভিযোগ জানিয়ে আসছিল তেলিয়ামুড়া বাজার এলাকায় যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে পার্কিং করা যানবাহনগুলির জন্য৷ তেলিয়ামুড়াতে শুক্রবার এবং সোমবার এই দুইটি দিন মূলত সাপ্তাহিক হাটবার৷ স্বাভাবিকভাবে তেলিয়ামুড়া বাজার এলাকায় মানুষজনের উপচে পড়া ভিড় জমে৷ অপরদিকে এই সাপ্তাহিক হাটবারের দিনগুলিতে বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে ফুটপাত দখল করে রাখে৷ এটা মূলত পথচারীদের কাছে গোদের উপর বিষফুড়ার যন্ত্রণার শামিল যাতায়াতের ক্ষেত্রে৷ অন্যদিকে জাতীয় সড়কে যানবাহন পার্কিং করার কারণে যেকোনো সময় শহর এলাকায় বড় ধরনের পথ দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ কিন্তু নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করার বিষয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীদের হুশ ফিরেনি৷ ট্রাফিক পুলিশ রাস্তায় থাকলেও সেই পুলিশের সামনেই নো পার্কিং জোনে বিভিন্ন যানবাহনের চালকরা তাদের গাড়ি পার্কিং করছে৷ কিন্তু ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে না৷

তেলিয়ামুড়ায় ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















