News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে
Image

তেলিয়ামুড়ায় ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ায়  ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে৷ ট্রাফিক পুলিশের অপর মূল্য তার কারণে প্রায়ই  দুর্ঘটনা ঘটে চলেছে৷ তাতে ক্ষোভে ফুসছেন সাধারণ পথচারীরা৷  তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের অকর্মণতার কারণে ৮ নং জাতীয় সড়কে অর্থাৎ তেলিয়ামুড়া শহরে নো পার্কিং জোনে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং অব্যাহত রয়েছে৷ পথচারীদের যাতায়াতে অসুবিধা হলেও ট্রাফিক পুলিশ কর্মীরা ঠাঁই মেরে দাঁড়িয়ে থাকে গোদাই গণেশের মত৷ এমন অব্যবস্থা চলছে দীর্ঘদিন ধরে৷ নো পার্কিং জোনে যানবাহনের পার্কিং এর বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীরা মাথা ঘামাতে নারাজ৷ গোল্লাগোল্লায় যাক পথচারীরা৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন পথচারীরা অভিযোগ জানিয়ে আসছিল তেলিয়ামুড়া বাজার এলাকায় যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে পার্কিং করা যানবাহনগুলির জন্য৷ তেলিয়ামুড়াতে শুক্রবার এবং সোমবার এই দুইটি দিন মূলত সাপ্তাহিক হাটবার৷ স্বাভাবিকভাবে তেলিয়ামুড়া বাজার এলাকায় মানুষজনের উপচে পড়া ভিড় জমে৷ অপরদিকে এই সাপ্তাহিক হাটবারের দিনগুলিতে বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে ফুটপাত দখল করে রাখে৷ এটা মূলত পথচারীদের কাছে গোদের উপর বিষফুড়ার যন্ত্রণার শামিল যাতায়াতের ক্ষেত্রে৷ অন্যদিকে জাতীয় সড়কে যানবাহন পার্কিং করার কারণে যেকোনো সময় শহর এলাকায় বড় ধরনের পথ দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ কিন্তু নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করার বিষয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ কর্মীদের হুশ ফিরেনি৷ ট্রাফিক পুলিশ রাস্তায় থাকলেও সেই পুলিশের সামনেই নো পার্কিং জোনে বিভিন্ন যানবাহনের চালকরা তাদের গাড়ি পার্কিং করছে৷ কিন্তু ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে না৷

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top