News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্জয়নগরে ভাড়া বাড়িতে উদ্ধার নার্সিং পড়ুয়া যুবতীর ঝুলন্ত মৃতদেহ
Image

দূর্জয়নগরে ভাড়া বাড়িতে উদ্ধার নার্সিং পড়ুয়া যুবতীর ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  দুর্জনগর এলাকার বাসিন্দা সাগর বর্ধনের বাড়ি থেকে উদ্ধার হয় পারমিতা পাটারী নামে এক নার্সিং পড়ুয়ার ছাত্রী ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ সোমবার রাতে দুর্জনগর এলাকার বাসিন্দা সাগর বর্ধনের বাড়ি থেকে উদ্ধার হয় পারমিতা পাটারী নামে এক নার্সিং পড়ুয়ার ছাত্রী ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ জানা যায় সোমবার পারমিতা পাটারির পরীক্ষা ছিল৷ কিন্তু পারমিতা দুপুর হয়ে যাওয়ার পরও ঘরের দরজা না খোলায় বাড়ির মালিকের সন্দেহ হয়৷ তখন বাড়ির মালিক এই বিষয়ে পারমিতার বাড়ির লোকজনদের অবগত করেন৷ সাথে সাথে পারমিতার বাবা ভাড়া বাড়িতে ছুটে এসে পারমিতার ঘরের দরজা ভাঙ্গেন৷ ঘরের দরজা ভাঙ্গার পর তিনি দেখতে পান পারমিতার ঝুলন্ত মৃতদেহ৷ খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানার পুলিসকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পশ্চিম মহিলা থানার এক পুলিশ অফিসার জানান পারমিতার মৃত্যুর কারন ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে৷ তিনি আরও জানান মৃত পারমিতার বাড়ি বাইখোরা থানার অন্তর্গত মুহুরিপুর এলাকায়৷

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top