ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত প্রথমবারের মতো উইমেন্স টি-টোয়েন্টি লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ ডিসেম্বর, সন্ধ্যায়, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে। ম্যাচ শুরু ২৩ ডিসেম্বর। ফাইনাল ৮ জানুয়ারি। প্রস্তুতিপর্ব এক প্রকার চূড়ান্ত বলা যেতে পারে। ইতিমধ্যে সোমবার রাতে টিসিএ’র সচিব তাপস ঘোষ ৬ দলের ৯৬ জন ক্রিকেটার এবং ছয় জন কোচের নাম ঘোষণা করেছেন। সিনিয়র এবং জুনিয়র মহিলা ক্রিকেটারদের প্রায় সমানভাবেই ভাগ করে ছয়টি দল করা হয়েছে। প্রতিটি মহকুমার প্রতিভাবান মহিলা ক্রিকেটাররা এই উইমেন্স টি-টোয়েন্টি লীগে খেলার সুযোগ পাচ্ছে। ছয়টি দলের নেতৃত্বে কারা থাকবে অর্থাৎ অধিনায়ক কে হবে সেটা ঘোষণা করা হয়নি। তবে কোচদের সঙ্গে পরামর্শক্রমে ইতিমধ্যেই তা ঘোষণা করা হবে বলে জানা গেছে। ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স এর কোচ রুমা দাস, ইউনাইটেড সাউথ ব্লাস্টার্সের কোচ রিতা দেববর্মা, ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স-এর কোচ অন্নপূর্ণা দাস, সিপাহী জলা স্টার্স এর কোচ শিল্পী দেববর্মা ধলাই ওয়ারিয়রস এর কোচ মৌটুসী দে, ইউনাইটেড নর্থ রাইডার্স এর কোচ অলিভিয়া সিনহা। উল্লেখ্য, আইপিএল এর ধাঁচে প্রথমবারের মতো আয়োজিত এই উইমেন্স টি-টোয়েন্টি লিগ টুর্নামেন্টের উদ্বোধন পর্বেও কিছু জাঁকজমক অনুষ্ঠান রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

টিসিএ’র প্রথম মহিলা টি-২০ লিগ কোচ, ক্রিকেটারের নাম ঘোষিত
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















