News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতিদের উন্নয়নের কথা বলে যুগে যুগে রাজনৈতিক দলের জন্ম হয়েছে
Image

উপজাতিদের উন্নয়নের কথা বলে যুগে যুগে রাজনৈতিক দলের জন্ম হয়েছে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর৷৷ এ রাজ্যের জনজাতি অংশের মানুষজনদের নিয়ে পর্যায় ক্রমিকভাবে বর্তমান সময়কাল পর্যন্ত ৬ টি উপজাতীয় আঞ্চলিক দল গঠন হয়েছিল বিভিন্ন সময়৷ ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে এলে উপজাতীয় আঞ্চলিক দলগুলি মাথা চাড়া দিয়ে উঠে৷ আর নির্বাচন ফুরিয়ে যেতেই ওই সব আঞ্চলিক দলগুলির অস্তিত্ব খুঁজে পায় না প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনেরা৷ উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির ইতিহাস বৃত্তান্তের পেছনে ফিরে তাকালে সেটা মূলত আয়নার মতো পরিষ্কার হয়ে যায়৷ জনজাতি অংশের মানুষ জন আঞ্চলিক দলগুলির প্রতি সমর্থন জানিয়ে তেমন কোন লাভবান হয়নি৷
উল্লেখ্য থাকে, পূর্বে জনজাতিদের জন্য উপজাতি যুব সমিতি,আইএনপিটি, এনসিটি, আইপিএফটি এবং টিপিএফ পাঁচটি আঞ্চলিক দল গঠিত হয়েছিল৷ কিন্তু জনজাতিদের জন্য কোনো উন্নয়ন কাজই করতে পারেনি ওই পাঁচটি আঞ্চলিক দলগুলি৷  ওইসব আঞ্চলিক দলগুলির নেতৃত্বদের ঠিকই উন্নয়ন হয়েছে৷ আর জনজাতি অংশের মানুষ জনেরা উন্নয়নের নামে বিভিন্ন সময় কেবল পেয়েছে উন্নয়নের নামে বঞ্চনার গ্লানি৷ বিগত ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে  তিপ্রা মথা নামক আরো একটি আঞ্চলিক দলের প্রসব হয়েছিল এ রাজ্যের গুটিকয়েক উপজাতি স্তরের নেতৃত্বের হাত ধরে৷ এই তিপ্রা মথা আঞ্চলিক দল বর্তমানে ত্রিপুরার স্ব-শাসিত জেলা পরিষদের শাসন ক্ষমতায় রয়েছে৷ কিন্তু তাদের শাসন ক্ষমতায় প্রত্যন্ত এলাকার উপজাতিদের জীবনযাত্রার মান কতটা উন্নয়ন করতে পেরেছে সেটা মূলত প্রশ্ণচিহ্ণই থেকে গেল৷ অথচ এই তিপ্রা মথা আঞ্চলিক দল রাজ্য বিধানসভা নির্বাচনে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী লড়াই লড়তে চাইছে৷ তিপ্রা মথা দলের নেতৃত্বরা মাঠে ময়দানে সভা  সমাবেশ করে নির্বাচনী লড়াই লড়ার জন্য হুংকার দিচ্ছে৷
উল্লেখ্য থাকে, রাজ্যে এ পর্যন্ত ৬টি আঞ্চলিক দল আছে৷ কালের বিবর্তনে ৫টি আঞ্চলিক দল লুপ্ত হয়ে গেছে উপজাতীয় স্তরের নেতাদের লোভ-লালসার কারণে৷
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে ক্ষমতার মসনদে তিপ্রা মাথার সরকার প্রতিষ্ঠিত থাকলেও উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ জনদের উন্নয়নের স্বার্থে কতটুকু কাজ করতে সক্ষম হয়েছে তা মূলত বুবাগ্রাই বলতে পারবে৷  তবে বুবাগ্রার উপর অন্ধবিশ্বাস রেখে উপজাতি অংশের মানুষজনেরা অন্ধকার থেকে ঘন অন্ধকারময় জীবন যাত্রায় চলে যেতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ তবে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দলের নেতৃত্বরা গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে কতটা জিগির তুলতে পারে তা সময়ই বলবে৷

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top