News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল, জি-২০ সম্মেলন-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা
Image

ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল, জি-২০ সম্মেলন-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। মঙ্গলবার সকালে বৈঠকে বসে বিজেপির সংসদীয় দল। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রহ্লাদ জোশি, অর্জুন রাম মেঘওয়াল, ভি মুরলীধরণ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র সিং তোমর প্রমুখ। এই বৈঠকে জি-২০ সম্মেলন-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা।

কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। বৈঠকের পর জোশি বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রপুঞ্জে ভারত সরকারের লেখা চিঠির প্রেক্ষিতেই আন্তর্জাতিক মিলেট ইয়ার ২০২৩ পালিত হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী দু’টি বিষয়ের কথা জানিয়েছেন। প্রথমত, আমরা বাজরার মাধ্যমে পুষ্টি অভিযানের প্রচার করতে পারি। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী আরও বলেছেন জি-২০ অতিথিদের জন্য ডিনারে বা যেখানেই সম্ভব বাজরার আইটেম রাখা যেতে পারে যাতে তাঁরা বাজরার গুরুত্ব বুঝতে পারেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top