News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দু’জনের অস্বাভাবিক মৃত্যু
Image

পৃথক স্থানে দু’জনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ সাধুটিলার রেন্টার্স কলোনীতে রবিবার সাত সকালে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ এলাকায় চাঞ্চল্য৷ সরস্বতী পুজোর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই সাধুটিলার রেন্টাস কলোনী
suicideএলাকায় আমগাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল৷ ঘটনা রবিবার সকালে৷  সাত সকালে প্রাতভ্রমণকারীরা  দেখে মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়৷ তবে পুলিশ ফাঁড়ির কর্তাবাবুদের  কান্ডজ্ঞান দেখে তাজ্যব হয়ে যাওয়ার উপক্রম৷ খবর পেয়ে প্রায় ৩ ঘন্টা বাদে পুলিশ এসে মৃতদেহটি নামিয়ে মর্গে পাঠায়৷  তবে এর আগে নিহতের পরিচয় নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয়৷ সঠিক পরিচয় না পাওয়া গেলেও এলাকার একাংশের দাবি নিহতের বাড়ি সুকান্ত কলোনীতে৷ যাই হোক সরস্বতী পূজোর ঠিক পরের  দিন সাত সকালে এলাকায় এধরনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে৷ ধলাই জেলার কমলপুরের ফুলছড়ি এলাকা থেকে রবিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷  মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে৷
ধলাই জেলার কমলপুরের ফুলছড়ি এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  মৃতের নাম রবি ওড়িয়া৷ তিনি বৈষ্ণব ছিলেন৷ মহাবীর চা বাগান এলাকার একটি অস্থায়ী আশ্রমে থাকবেন৷ তার মৃত্যুতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ রবিবার সকালে ফুলছড়ির স্বপন চক্রবর্তীর বাড়ির কাছে মৃতদেহটি পড়ে রয়েছিল৷  ঘুম থেকে উঠেই স্বপনবাবু মৃতদেহটি দেখতে পান৷ বিষয়টি  স্থানীয় লোকজনও পুলিশ জানান৷
ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ছুটে আসে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বৈষ্ণবের মৃত্যুর সঠিক কারণ যায়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top