News Flash

  • Home
  • খেলা
  • পূর্বোত্তর দাবায় দারুন সাফল্য রাজ্যের দাবাড়ুদের
Image

পূর্বোত্তর দাবায় দারুন সাফল্য রাজ্যের দাবাড়ুদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। সাফল্য পেলো রাজ্যের দাবাড়ু-‌রা। অসমের মঙ্গলদই-‌এ অনুষ্ঠিত ২০ তম পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা। তাতে ত্রিপুরা থেকে ৭ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। ৮ রাজ্য থেকে ১৭৪ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিলো। তাতে ৮ পয়েন্ট পেয়ে ময়াঙ্ক চক্রবর্তী প্রথম স্থান দখল করেন। আসরে উন্মুক্ত বিভাগে ত্রিপুরার ২ জন দাবাড়ু প্রথম ২০ জনে স্থান পায়। ৭ পয়েন্ট পেয়ে অভিজ্ঞান ঘো্য সপ্তম এবং ৬ পয়েন্ট পেয়ে অনুরাগ ভট্টাচার্য ২০ তম স্থান দখল করে। এছাড়া অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে ৬ পয়েন্ট পেয়ে প্রাঞ্জল দেবনাথ, অনূর্ধ্ব-‌১১ বালক বিভাগে ৬ পয়েন্ট পেয়ে শাক্য সিংহ মোদক, বালিকা বিভাগে একান্তিকা সরকার প্রথম স্থান দখল করে। সাড়ে ৫ পয়েন্ট করে অনূর্ধ্ব-‌১১ বালক বিভাগে তৃতীয় স্থান দখল করে আযুষ সাহা। এছাড়া ৩ পয়েন্ট করে অনূর্ধ্ব-‌৭ বিভাগে ভোকলসে পিছিয়ে চতুর্থ স্থান দখল করে শুভায়ন দাস। দাবাড়ুদের দুর্দান্ত সাফল্যে খুশি রাজ্য দাবা সংস্থার কর্তারা। সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ প্রমুখ অভিনন্দন জানিয়েছেন দাবাড়ুদের।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top