ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।।উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। চরকবাই স্কুল মাঠে খেলবে শান্তিরবাজার স্কুল এবং সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল। জোলাইবাড়ি স্কুল মাঠে খেলবে কসমোপলিটন ক্লাব এবং জোলাইবাড়ি স্কুল দল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে আসর। এ বছর আসরে অংশ নিয়েছে ৭টি দল: রেক্স ক্লাব, উত্তর তাউখোমা স্কুল, সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, শান্তিরবাজার স্কুল (এ গ্রুপ), বাইখোড়া স্কুল, কসমোপলিটন ক্লাব এবং জোলাইবাড়ি স্কুল (বি গ্রুপ)। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগে উঠবে। ৩১ ডিসেম্বর সুপার লিগের শেষ ম্যাচ হবে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুং মগ ক্রীড়া সূচী ঘোষনা করেন। এদিকে আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

কাল থেকে শান্তিরবাজারে ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















