News Flash

  • Home
  • খেলা
  • মেসির নামে মদনমোহন মন্দিরে পুজো দিলেন অনুরাগী
Image

মেসির নামে মদনমোহন মন্দিরে পুজো দিলেন অনুরাগী

কোচবিহার, ১৮ ডিসেম্বর (হি.স.): আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা । তারপরই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কাতার বিশ্বকাপের ফাইনাল । ফুটবলের বিশ্বযুদ্ধে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই আর্জেন্টিনা তারকা নিওলেন মেসির শেষ বিশ্বকাপ। ফাইনালের লিওনেল মেসিতে মেসির নামে কোচবিহারের মদনমোহন বাড়িতে পুজো দিলেন তার সমর্থক শুভ্রজ্যোতি সিংহরায়। খাগড়াবাড়ির বাসিন্দা শুভ্রজ্যোতি বরাবরই মেসির অন্ধভক্ত। তার কোনও ম্যাচই দেখা বাদ দেন না তিনি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই তিনি দেখেছেন। শুভ্রজ্যোতি বলেছে, ‘আমি চাই এবার যেন মেসির হাতেই বিশ্বকাপ ওঠে। সেই কামনা করে মদনমোহন বাড়িতে মেসির নামে পুজো দিয়েছি।’

ফুটবলের বিশ্বযুদ্ধে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই আর্জেন্টিনা তারকা নিওলেন মেসির শেষ বিশ্বকাপ। শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। রবিবার রাতেই জানা যাবে কার ভাগ্যে উঠছে বিশ্বকাপ। কাতারে আয়োজিত বিশ্বকাপের ময়দান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের কোচবিহারের মদনমোহন বাড়িতেও চলছে মেসির নামে আরাধনা। কোচবিহারে মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। ব্রাজিল আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এখন অধিকাংশ মানুষই আর্জেন্টিনাকে সমর্থন করছেন। রাতে কোচবিহারের বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top