News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের সন্ত্রাস রুখতে আরও একটা স্বাধীনতা আন্দোলনের ডাক শুভেন্দুর
Image

তৃণমূলের সন্ত্রাস রুখতে আরও একটা স্বাধীনতা আন্দোলনের ডাক শুভেন্দুর

বাঁকুড়া, ১৬ডিসেম্বর (হি. স.) : তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস ও দুর্ণীতি রুখতে আরোও একটা স্বাধীনতা আন্দোলন দরকার, এই আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন রাজ্যোর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিকেল বাঁকুড়ার ওন্দাতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।সন্ত্রাস, দুর্নীতি, তোলাবাজী, ধর্ষন ,লুঠ তরাজ বন্ধ করতে তিনি যোগীআদিত্যনাথের উদাহরন তুলে বলেন এই রকম রাজ্য শাসন দরকার।

সভার শুরুতেই তিনি বলেন, মানুষের গণতন্ত্র রক্ষায়, তোষন ও শোষণের রাজনীতির বিরুদ্ধে, তোলা বাজ ভাইপোর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এটাও আমাদের কাছে এক ধরনের স্বাধীনতা যুদ্ধ। এরা যা অত্যাচার করেছে, তা বাম আমলকেও ছাপিয়ে গেছে।

নারী নির্যাতনে,গণহত্যায় এরা সমস্ত রেকর্ড কে ভেঙ্গে দিয়েছে। এরা শুধু সীমাহীন লুটের রাজনীতি করেছে। এরপরে তিনি বলেন, কলকাতায় আপনারা দেখেছেন চাকরি কিভাবে বিক্রি করা হয়েছে।৫৮হাজারের মতো চাকরী বিক্রি হয়েছে। যেভাবে কয়লা, একদিকে বালি আর অন্যদিকে চাকরি বিক্রি করা হয়েছে, এর কোন সীমা নেই।

এদিনের সভায় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রসঙ্গে বলেন, তিনি তো তার গার্লফ্রেন্ডকেও চাকরি দিয়েছেন। এরপরে তিনি পার্থ চ্যাটার্জি সম্বন্ধে বলেন, যেই লোকটা জ্ঞানের কথা বলতো, গণতন্ত্রের স্বচ্ছতার কথা বলতো, উন্নয়নের কথা বলতো, যার হাঁটু থেকে কম বয়সী একটি মেয়ে কখনো অর্পিতা কখনো মোনালিসা এসেছে। লজ্জা করে না? এই সমস্ত নেতাদেরকে ঝাটিয়ে বিদায় করতে হবে।

এরপর তিনি বলেন,বাঁকুড়ায় প্রায় ৫৫ হাজার পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কেন?দুকোটি যুবক বেকার। এরা কাজ দিতে পারেনা। তাই এই সরকারকে পরিবর্তন করতে হবে। এরা মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ এক অপদার্থ সরকার। এদিনের সভায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,ওন্দার বিধায়ক অমরনাথ শাখা,বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী দানা উপস্থিত ছিলেন।

Releated Posts

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top