News Flash

  • Home
  • খেলা
  • ব্যাট হাতে দুরন্ত বিপ্রজিৎ, শ্রীমন, উদয়পুর ক্রিকেটে জয়ী কেবিআই
Image

ব্যাট হাতে দুরন্ত বিপ্রজিৎ, শ্রীমন, উদয়পুর ক্রিকেটে জয়ী কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। জয় পেলো কে বি আই সি সি ‘‌এ’ দল । মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে শুক্রবার কে বি আই সি সি ‘‌এ’ দল ৫ উইকেটে পরাজিত করে ‌কে বি আই সি সি ‘‌বি’ দলকে। এদিন সকালে টসে জয়লাভ করে কে বি আই সি সি ‘‌বি’ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বিপক্ষ দল। কে বি আই সি সি ‘‌বি’ দল নির্ধারিত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিপ্রজিৎ ১১০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ (‌অপ:‌)‌, আসরে খেলা একমাত্র বালিকা ক্রিকেটার অ্যাঞ্জেল পাল ৬৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং তন্ময় দাস ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে।  কে বি আই সি সি ‘‌এ’ দলের পক্ষে অর্কদ্যুতি রায় (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে কে বি আই সি সি ‘‌এ’ দল ২২.‌৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দুরন্ত ফর্মে থাকা শ্রীমন দেবনাথ ৪৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং সাহিন আহমেদ পোদ্দার ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ (‌অপ:‌) রান করে। কে বি আই সি সি ‘‌বি’ দলের পক্ষে অ্যাঞ্জেল পাল (‌২/‌৯) এবং বিপ্রজিৎ দাস (‌২/‌৩৪) সফল বোলার।‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top