News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসি-তে বয়স ভাঁড়িয়ে নিয়োগ, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের
Image

এসএসসি-তে বয়স ভাঁড়িয়ে নিয়োগ, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.) : রাজ্যে নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ। আর এবার উঠল এসএসসিতে বয়স ভাঁড়িয়ে নিয়োগের অভিযোগ। ২১ জন শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে বয়সে কারচুপির অভিযোগটির ক্ষেত্রেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন।

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণির নিয়োগের ক্ষেত্রে ২১ জনের বয়সে কারচুপি করার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটু নতুন মামলা উঠেছিল। মামলাকারীর বক্তব্য, এক্ষেত্রে চাকরিতে নিয়োগের জন্য বয়সসীমা ৪০ বছর। কিন্তু সেই বয়স পেরিয়ে গেলেও নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন মামলাকারী।
মামলাকারীর দাবি, “এসএসসি-র দেওয়া মেধাতালিকা তথ্যেই স্পষ্ট, বয়স পেরোনোর পরেও চাকরি। এই তথ্যই সিবিআই তদন্তের দরকার।” বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি, “এমন লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব।”
এদিন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নতুন এই মামলাটি উঠলে বিচারপতি সংশ্লিষ্ট ২১ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দেন। আগামী জানুয়ারি মাসে ফের এই মামলার শুনানি রয়েছে। এখন দেখার আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।
উল্লেখ্য, ২০১৬ সালে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই বছরেরই নভেম্বর মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। অথচ পরবর্তী সময়ে ওই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। চলতি বছরে এসএসসির ওই নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, যাতে সমস্ত প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়। আদালতের নির্দেশ মতো মেধাতালিকা প্রকাশও করে এসএসসি। আর সেই মেধাতালিকা প্রকাশ্যে আসতেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top