News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাদা নিষ্কাশন কেলংকারির অভিযোগে গ্রেফতার জিএমসির তিন অভিযুক্তের জামিন মঞ্জুর গৌহাটি হাইকোর্টে
Image

কাদা নিষ্কাশন কেলংকারির অভিযোগে গ্রেফতার জিএমসির তিন অভিযুক্তের জামিন মঞ্জুর গৌহাটি হাইকোর্টে

গুয়াহাটি, ১৪ ডিসেম্বর (হি.স.) : ২০ কোটি টাকার কাদা নিষ্কাশন কেলংকারির সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর তিন আধিকারিকের জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট। আজ বুধবার তাঁদের আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জামিন মঞ্জুর করেছেন।

জামিন প্রাপ্ত তিন অভিযুক্তরা যথাক্রমে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) বাবুল শর্মা, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দত্ত এবং এলেন বেগম।

গত ২ ডিসেম্বর গুয়াহাটিতে কাদা উত্তোলন কেলেংকারির মূল অভিযুক্তদের একজন ঠিকাদার মিঠু আগরওয়ালাকে অসমের মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল বিহারের সুপলে আটক করেছিল। ভুয়ো বিল জমা দিয়ে জিএমসি তহবিল লুট কেলেংকারি তদন্তে নেমে আগরওয়ালার নাম ওঠে আসে। এর পর সিএম ভিজিল্যান্স সেল পলাতক আগরওয়ালার বিরুদ্ধে গত ২২ নভেম্বর লুকআউট নোটিশ জারি করেছিল।

প্রসঙ্গত, এখন পর্যন্ত অসমের সিএম ভিজিল্যান্স সেল জিএমসির বিশাল কেলেংকারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে। তবে গত নভেম্বরে জিএমসির একজন হিসাবরক্ষক অভিমন্যু মেধিকেও আদালত জামিন দিয়েছিল। তিনি ছিলেন ওই কেলেংকারির মূল অভিযুক্ত।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top