News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ে সর্বদলীয় বৈঠক করলেন এসডিপিও
Image

নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ে সর্বদলীয় বৈঠক করলেন এসডিপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিসে মঙ্গলবার  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি বিমল দেবনাথ, মধুপুর থানার ওসি ও বিশালগড় থানার ওসি স্বর্ণলতা দেববর্মা সহ বিশালগড় মহকুমা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ৷ এদিন বৈঠকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন৷ পুলিশ যদি শাসক দলের হয়ে দায়িত্ব পালন করে তাহলে বলে দেওয়া হোক বিরোধী দলের কর্মীরা আর রাজনীতি করবে না৷ কারণ সম্প্রতি চড়িলাম বাজারে রাজনৈতিক যে খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে তাতে পরিবারে লোকজনেরা স্থানীয় মন্ডল সভাপতি সহ ৫২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে৷ পুলিশ এর মধ্যে মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে৷ তাও অভিযুক্ত দুজনকে পুলিশ রিমান্ডে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠিয়েছে৷ তাই পুলিশ যদি এ ধরনের দুর্বল চার্জশিট জমা দেয় তাহলে নিরপেক্ষ ভূমিকা আর কোথায় রইল তা নিয়ে প্রশ্ণ তুলে বিরোধী দলের নেতৃবৃন্দ৷ তারা আরো বলেন সেদিন সিপিআইএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনার পর কংগ্রেস নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশের এ ধরনের ভূমিকা অত্যন্ত দুঃখজনক৷এ ধরনের বিষয় গেলে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দেওয়ার জন্য বলেন বিরোধী নেতৃবৃন্দ৷ যাই হোক এদিন আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা হয়েছে পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top