News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি-সঙ্ঘের বৈঠকে শুভেন্দুকে ডাকা নিয়ে প্রশ্ন
Image

বিজেপি-সঙ্ঘের বৈঠকে শুভেন্দুকে ডাকা নিয়ে প্রশ্ন

দার্জিলিং, ১৩ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং আরএসএস সমন্বয় বৈঠক হবে বৃহস্পতিবার। সঙ্ঘের রাজ্য দফতর কেশব-ভবনে হবে এই বৈঠক। বিশেষ সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন সঙ্ঘের কেন্দ্রীয় নেতা অরুণ কুমার। অতি গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা ডাক পেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রশ্ন উঠেছে, এটা কি তবে দিলীপ ঘোষকে আক্রমণ করে মন্তব্যের জের?

গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে সঙ্ঘের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই ধরণের বৈঠক হচ্ছে এই প্রথম। এই ধরণের সমন্বয় বৈঠকে সাধারণত ডাকা হয় সঙ্ঘের প্রধান শাখাগুলির রাজ্য নেতৃত্ব এবং রাজ্য বিজেপি’র গুরুত্বপূর্ণ নেতাদের।

আর তা উপলক্ষ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপি’র সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। তবে সূত্রের খবর, মঙ্গলবার দুপুর পর্যন্ত আমন্ত্রণ পাননি শুভেন্দুবাবু।

সোমবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হাজরায় গিয়ে সভা করার সময় নাম না করে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষকে। বলেছিলেন, ‘আমি বিরোধী দলনেতা। গিমিকে বিশ্বাস করি না… মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়াকে বাইট দিই না’। মঙ্গলবার এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দুবাবুর নাম না করে দিলীপ ঘোষ পাল্টা বলেছেন, ‘সকালে উঠে মর্নিং ওয়াক করতে দম লাগে’।

উল্লেখ্য, প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। নাম না নিলেও সে কথা বেশ বোঝা গিয়েছিল। শুভেন্দু’র এই তির্যক আক্রমণ ভালো ভাবে নেয়নি সঙ্ঘ পরিবার। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তাই কি এখনও আমন্ত্রণ পাননি শিশির পুত্র? এখন দেখার পরে এই বৈঠকে তিনি আদৌ ডাক পান কি না।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top