News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলঙের রাস্তায় খাসি উপজাতি পরম্পরাগত ঢোল বাজালেন তৃণমূল-প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

শিলঙের রাস্তায় খাসি উপজাতি পরম্পরাগত ঢোল বাজালেন তৃণমূল-প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তগ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে যাচ্ছিলেন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করতে। আচমকাই গাড়ি থেকে নেমে মিশে যান তাঁকে অভ্যর্থনা জানাতে প্রদর্শনকারী খাসি সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে। গলায় ঝুলিয়ে নেন ঢোলক। সাংস্কৃতিক দলের পরিবেশিত খাসি উপজাতি গানের সঙ্গে তিনি পরম্পরাগত ঢোলকে কাঠি মারতে থাকেন। তিনি তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংস্কৃতিক দলের পরিবেশন দেখতে জমায়েত হয়েছিল ভিড়। মুখ্যমন্ত্রী মমতা ভিড়ে জমায়েত কয়েকজন মানুষের সঙ্গে কিছু কথাবার্তাও করেছেন। বিনিময় করেছেন প্রাক-ক্রিসমাস কুশল বিনিময়। এর পর সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুইয়াঁ, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা, তৃণমূলের প্রদেশ সভাপতি চার্লস পাইনগ্রোপ।

প্রসঙ্গত, আসন্ন রাজ্য বিধানসভার আগে দলের ভিত মজবুত করতে দুদিনের সফরে গতকাল সোমবার বিকেলে শিলং এসেছেন তৃণমৃল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

জিঞ্জার ক্যাপিটাল’ স্বীকৃতির পর আদা চাষ বাড়ানোর পথে মিজোরাম

আইজল, ২৯ আগস্ট (আইএএনএস): নীতি আয়োগের ‘ভারতের জিঞ্জার ক্যাপিটাল’ স্বীকৃতি পাওয়ার পর মিজোরামে আদা চাষ আরও ব্যাপকভাবে বাড়ানোর…

ByByNews Desk Aug 29, 2026

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top