News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম-মেঘালয় সীমান্তগ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়কে পাঁচ লক্ষ টাকার চেক তৃণমূল-প্রধান মমতার
Image

অসম-মেঘালয় সীমান্তগ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়কে পাঁচ লক্ষ টাকার চেক তৃণমূল-প্রধান মমতার

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.) : গত ২২ নভেম্বর অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মুকরোহ গ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুইয়াঁ, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা, তৃণমূলের প্রদেশ সভাপতি চার্লস পাইনগ্রোপ প্রমুখ।

আজ মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী মমতা। তিনি স্বজনহারাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে, সহমর্মিতা জানিয়ে নিহতদের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে।

সেখানে উপস্থিত সাংবাদিকদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মানবিকতার স্বার্থে স্বজনহারা পরিবারগুলিকে সামান্য আর্থিক সাহায্য করেছেন তিনি। বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের পুলিশ যেভাবে নির্দোষ গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে পাঁচ-পাঁচটি প্রাণ হরণ এবং দুজনকে ঘায়েল করেছে তার নিন্দা জানানোর ভাষা নেই। নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনা অতি মর্মান্তিক।’ মমতা বলেন, ‘এখানে এসে যে সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। মেঘালয়ে তৃণমূলের যাত্রা শুরু হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে ভবিষ্যত দিনগুলিতে মেঘালয় দ্রুতগতিতে অগ্রসর হবে।’

Releated Posts

জিঞ্জার ক্যাপিটাল’ স্বীকৃতির পর আদা চাষ বাড়ানোর পথে মিজোরাম

আইজল, ২৯ আগস্ট (আইএএনএস): নীতি আয়োগের ‘ভারতের জিঞ্জার ক্যাপিটাল’ স্বীকৃতি পাওয়ার পর মিজোরামে আদা চাষ আরও ব্যাপকভাবে বাড়ানোর…

ByByNews Desk Aug 29, 2026

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top