News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারকলোনীর গণহত্যার বর্ষপূর্তিতে শহীদ দিবস পালন করল কংগ্রেস
Image

বাজারকলোনীর গণহত্যার বর্ষপূর্তিতে শহীদ দিবস পালন করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷  কল্যাণপুরের বাজারকলোনীর গণহত্যার ২৬ বছর পূর্তিতে কংগ্রেস কল্যাণপুর কংগ্রেস ভবনের সামনে সোমবার সকালে শহীদ দিবস পালন করলো৷ এই অনুষ্ঠানে ছিলেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক দেব, কংগ্রেস নেতা প্রদীপ রায়, কার্তিক দেবনাথ, সুভাষ পাল সহ অন্যান্য রা৷ কংগ্রেস নেতারা শহীদ বেদীতে এবং শহীদদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে তাদের শ্রদ্ধা জানান৷ এক মিনিট নীরবতা ও পালন করা হয়৷ জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে এ টি টি এফ নাম ধারী বৈরীরা বাজারকলোনী গ্রামে অতর্কিত আক্রমণ চালায়৷ বৈরীদের গুলিতে ২৬ জন নিহত হন৷ তিনি বলেন আর যাতে এমন ঘটনার সাক্ষী সাধারণ মানুষ কে হতে না হয় সেই কারণেই তারা কংগ্রেসের তরফে প্রতি বছর এই দিনটিতে শহীদ দিবস পালন করেন৷ তিনি বলেন মহাশ্মশানে শহীদ বেদী স্থাপন সহ এলাকায় পরবর্তীতে টি এস আর ক্যাম্প স্থাপন সহ সবই করেছে প্রয়াত প্রতাপশালী বিধায়ক কাজল দাসের নেতৃত্বে কংগ্রেস দল৷ বিজেপি কোন কিছুই তৎকালীন সময়ে করে নি৷ ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দরদী হয়ে বড় সভা করে শহীদ দিবসের দিনটি পালন করে৷ বিজেপির তরফে সোমবার সকালে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ মন্ডল সভাপতি জীবন দেবনাথ ও অন্যান্য নেতৃত্বরা মহাশ্মশানে শহীদ বেদীতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান৷ কল্যাণপুরের বনেদী ক্লাব একত্র সংঘের তরফে ও সকালে দিন টি শহীদ দিবস হিসাবে পালিত হয়৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top