নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ কল্যাণপুরের বাজারকলোনীর গণহত্যার ২৬ বছর পূর্তিতে কংগ্রেস কল্যাণপুর কংগ্রেস ভবনের সামনে সোমবার সকালে শহীদ দিবস পালন করলো৷ এই অনুষ্ঠানে ছিলেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক দেব, কংগ্রেস নেতা প্রদীপ রায়, কার্তিক দেবনাথ, সুভাষ পাল সহ অন্যান্য রা৷ কংগ্রেস নেতারা শহীদ বেদীতে এবং শহীদদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে তাদের শ্রদ্ধা জানান৷ এক মিনিট নীরবতা ও পালন করা হয়৷ জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে এ টি টি এফ নাম ধারী বৈরীরা বাজারকলোনী গ্রামে অতর্কিত আক্রমণ চালায়৷ বৈরীদের গুলিতে ২৬ জন নিহত হন৷ তিনি বলেন আর যাতে এমন ঘটনার সাক্ষী সাধারণ মানুষ কে হতে না হয় সেই কারণেই তারা কংগ্রেসের তরফে প্রতি বছর এই দিনটিতে শহীদ দিবস পালন করেন৷ তিনি বলেন মহাশ্মশানে শহীদ বেদী স্থাপন সহ এলাকায় পরবর্তীতে টি এস আর ক্যাম্প স্থাপন সহ সবই করেছে প্রয়াত প্রতাপশালী বিধায়ক কাজল দাসের নেতৃত্বে কংগ্রেস দল৷ বিজেপি কোন কিছুই তৎকালীন সময়ে করে নি৷ ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দরদী হয়ে বড় সভা করে শহীদ দিবসের দিনটি পালন করে৷ বিজেপির তরফে সোমবার সকালে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ মন্ডল সভাপতি জীবন দেবনাথ ও অন্যান্য নেতৃত্বরা মহাশ্মশানে শহীদ বেদীতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান৷ কল্যাণপুরের বনেদী ক্লাব একত্র সংঘের তরফে ও সকালে দিন টি শহীদ দিবস হিসাবে পালিত হয়৷

বাজারকলোনীর গণহত্যার বর্ষপূর্তিতে শহীদ দিবস পালন করল কংগ্রেস
Tags:
Releated Posts
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…
সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন
তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…


















