News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে জাতীয় মহিলা ক্রিকেটে ছত্রিশগড়েও হারলো ত্রিপুরা
Image

দিল্লিতে জাতীয় মহিলা ক্রিকেটে ছত্রিশগড়েও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। আবারো হারলো ত্রিপুরার মেয়েরা। পাঞ্জাবের পর ছত্তিশগড়ের কাছেও অনূর্ধ্ব ১৯ ত্রিপুরার মেয়েরা হার স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রকে এক রানে হারানোর পর, তৃতীয় ম্যাচে মেঘালয়কে ২১ রানে হারিয়ে মনোবল অনেকটা তুঙ্গে উঠেছিল। কিন্তু আজ, সোমবার গ্রুপ লিগের চতুর্থ ম্যাচে ত্রিপুরা ছত্তিশগড়ের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। গ্রুপ লীগে ত্রিপুরার শেষ ম্যাচ আগামী ১৪ ডিসেম্বর বরোদার বিরুদ্ধে। আজ সোমবার দিল্লির পালামে এয়ারফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে ছত্তিশগড়ের মেয়েরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনেতৃ অন্বেষা দাসের ৪০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অন্বেষা ৬৩ বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে ৪০ রান পায়। ছত্তিশগড়ের বোলার আনসি আগরওয়াল, সাক্ষী শুক্লা, যোগিতা লাহারে ও কৃতি গুপ্ত প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। ছত্তিশগড়ের মেয়েরা শুরুর দিকে ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শংকিত হলেও মানসী মরিয়া ও কল্পনা পাণ্ডের অনবদ্য ব্যাটিংয়ে দল সহজে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ২৬ ওভার খেলে চার উইকেট হারিয়ে ছত্তিশগড় জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। কল্পনা পান্ডে অপরাজিত ৩০ রান পায়। রাজ্য দলের মমিতা দেব ২৭ রানে দুটি এবং অন্বেষা দাস ও অস্মিতা নাথ একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top