News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবল : বীরেন্দ্রকে হারিয়ে জয় অব্যাহত এগিয়ে চলো’র
Image

লীগ ফুটবল : বীরেন্দ্রকে হারিয়ে জয় অব্যাহত এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগোচ্ছে গতবারের লীগ চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ। বীরেন্দ্র ক্লাবকে হারালেও লড়াইটা ছিল বেশ জমাটি। তবে বডি এডভানটেজে অনেকটাই এগিয়েছিল গোটা ম্যাচে এগিয়ে চলো সংঘ। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে সোমবার উমাকান্ত ময়দানে এগিয়ে চলোর প্রতিদ্বন্দ্বীতা করে বীরেন্দ্র ক্লাব। ম্যাচের প্রথম ৩১ মিনিট জমাটি ফুটবল খেলে বীরেন্দ্র-র ফুটবলাররা। রীতিমতো সংঘ শিবিরকে ব্যতিব্যস্ত করে তুলে রিচার্ড, মথাঙ, জাবেদিয়া ডারলংরা। কিছুতেই এগিয়ে চলোর স্ট্রাইকাররা বীরেন্দ্র-র রক্ষণকে ভাঙতে পারছিল না। ৩২ মিনিটে বিদেশি এরিস্টাইড ম্যাচের প্রথম গোল আদায় করে নেয় এগিয়ে চলো সংঘের জন্য। গোলটা পেয়েই পুরোপুরি আত্মবিস্বাসে ফিরে আসে সুজিত হালদারের ছেলেদের। এর পর শুরু হয়ে গেল শুধু আক্রমণাত্মক খেলা। তবে গোটা প্রথমার্ধে প্রাপ্তি বলতে এই একটি গোলই। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। এবার শুরু থেকেই অ্যাটাক এগিয়ে চলো সংঘের। মুহুর্মুহু অ্যাটাকে বেশ জমে ওঠে ম্যাচের রোমাঞ্চ। ৫২ এবং ৫৭ মিনিটে পরপর দুই গোল আদায় করে নিলো এগিয়ে চলো সংঘ। গোলগুলো করে প্রীতম সরকার এবং পারভেজ ভূঁইয়া। তিন গোল হজম করলেও ম্যাচ ছাড়ে নি সুজিত ঘোষের ছেলেরা। পাল্টা গোল পরিশোধ করার লক্ষ্যেই আক্রমন শানাতে থাকে এগিয়ে চলো বক্সে। ৬৭ মিনিটে শিবা দেব বর্মা একটি গোল হাসিল করে বীরেন্দ্রর হয়ে। ৩-১ অবস্থানে ম্যাচ। এই পরিস্থিতিতে ৭৬ মিনিটে এগিয়ে চলোর বিদেশি ফুটবলার এরিস্টাইড তার দ্বিতীয় তথা দলের পক্ষে চতুর্থ গোল হাসিল করে নেয়। অপরদিকে বীরেন্দ্র শিবিরের আক্রমন বহাল। ম্যাচ প্রায় শেষের দিকে। ৮৭ মিনিটে বীরেন্দ্রর হয়ে দ্বিতীয় গোল করে রিচার্ড ত্রিপুরা। বাকি সময়টাতে ও বীরেন্দ্র শিবির গোল আদায়ের চেষ্টা করে। তবে আখেরে তা আর হয়ে উঠেনি। ৪-২ গোলের ব্যবধানে জয় হাসিল করে নিলো এগিয়ে চলো সংঘ। ম্যাচের সেরা ফুটবলার হলেন বীরেন্দ্র ক্লাবের জাবেদিয়া ডারলং।তার হাতে আয়োজকদের তরফে ৫০০ টাকার অর্থ রাশি ও তুলে দেওয়া হলো।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top