নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের দক্ষিণ অঞ্চলের অন্তর্গত ডুকলী বাজার সংলগ্ণ এলাকায় এ এম সি ৪৪ নং ওয়ার্ডের নতুন পাকা বাড়ি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সোমবার৷ এদিন ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র পারিষদ উদয়শঙ্কর ভট্টাচার্য, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা৷


















