News Flash

Image

পানিসাগরে নাশকতার আগুনে পুড়ল ট্রাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷  প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই দিলীপ নাথের দশ চাকার ট্রাক গাড়ি৷ পানিসাগর থানায় মামলা দায়ের৷
সোমবার ভোর রাতে পানিসাগর মহকুমধীন রোঁয়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নাথের দশ চাকার ট্রাক গাড়ি প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হল৷ জানা যায় রোঁয়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নাথ তার দশ টাকার গাড়ি এন এল ০১ কে ৫৭৩৮ নিয়ে রবিবার রাতে আগরতলা থেকে ধর্মনগর আসে৷ রাত আনুমানিক আড়াইটা নাগাদ বিকট শব্দে তার ঘুম ভেঙ্গে যায়৷ উঠে বের হয়ে দেখে প্রতিহিংসার আগুনে তাঁর গাড়িটি জ্বলছে৷ সাথে সাথে পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিভাতে সফল হলেও গাড়ির কিছু অংশই বাকি ছিল না৷ অবশেষে সোমবার পানিসাগর থানায় একটি মামলা দায়ের করেন৷ কে বা কারা? আগুন লাগিয়েছে তা স্পষ্ট নয়৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top