News Flash

  • Home
  • বিদেশ
  • ইয়েমেনের গৃহযুদ্ধে হতাহত ১১ হাজার শিশু : রাষ্ট্রসংঘ
Image

ইয়েমেনের গৃহযুদ্ধে হতাহত ১১ হাজার শিশু : রাষ্ট্রসংঘ

সানা, ১২ ডিসেম্বর (হি.স.) : গত আট বছরে ইয়েমেনের গৃহযুদ্ধে ১১ হাজার শিশু হতাহত । আহতদের মধ্যে বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছে। সোমবার এই তথ্য দিয়েছে রাষ্ট্রসংঘ। ইউনিসেফের শিশু সংস্থা জানায়, এ সংঘর্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ইয়েমেনের গৃহযুদ্ধে হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে। অনেক শিশু প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

এই মানবিক বিপর্যয়ের তথ্য তুলে ধরে ইউনিসেফ বলছে, প্রায় ২২ লাখ ইয়েমেনি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। তাদের এক-চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম। বেশিরভাগই কলেরা, হাম ও অন্যান্য ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।

২০১৪ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। ওইসময়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দ্রুত রাজধানী সানা দখল করে নেয়। যুদ্ধের কারণে বা পরোক্ষভাবে অনিরাপদ পানি, রোগের প্রাদুর্ভাব, ক্ষুধা ও অন্যান্য প্রভাবের ফলে হাজার হাজার মানুষ মারা গেছে।

এজেন্সির সর্বশেষ তথ্য মতে, ২০১৫ সাল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ৭৭৪ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ২ অক্টোবর পর্যন্ত ছয় মাস স্থায়ী হয়েছিল, কিন্তু যুদ্ধরত পক্ষগুলি তখন একটি বর্ধিতকরণে সম্মত হতে ব্যর্থ হয়েছিল।

জাতিসংঘের সংস্থা ইউনিসেফ আরও বলেছে, কয়েক বছর ধরে যুদ্ধে ৩ হাজার ৯০৪ জন যুবককে নিয়োগ করা হয়েছে। প্রায় ১০০ নারীকে চেকপয়েন্টের কাজ দেওয়া হয়েছে।

ইউনিসেফ মানবিক সংকট মোকাবেলায় ৪৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের তহবিলের জন্য আবেদন করেছে।

যদি ইয়েমেনের শিশুদের একটি সুন্দর ভবিষ্যতের সুযোগ পেতে হয়… সে নিশ্চয়তা প্রভাবশালী মহলকে দিতে হবে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।-

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top