News Flash

  • Home
  • বিদেশ
  • হিজাব বিরোধী বিক্ষোভে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার
Image

হিজাব বিরোধী বিক্ষোভে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার

তেহরান, ১২ ডিসেম্বর (হি.স.) : ইরানের হিজাব বিরোধী বিক্ষোভে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সরকার । চলমান সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকায় মজিদ রেজা রাহনাভার্ড নামে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যেমে সোমবার জানা গেছে তাকে মাশহাদ শহরে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত ১ নভেম্বর তেহরানের বিপ্লবী আদালত তাকে ধর্মবিরোধী যুদ্ধে দোষী সাব্যস্ত করে। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করলে ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত ওই রায় বহাল রাখে।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি-পুলিশের হাতে আটক হওয়ার পর মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। দেশজুড়ে এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৪৭৫ জন নিহত ও ১৮ হাজারের বেশি আটক হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান নামে একটি সংগঠন।

দেশটির সরকার সমর্থিত কয়েকটি সংবাদ পোর্টালের খবরে বলা হয়েছে, অনেক স্থানে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের ছুরিকাঘাত ও হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানের বিপ্লবী আদালত ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান সরকার । এর আগে বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকায় বৃহস্পতিবার প্রথম ব্যক্তির ফাঁসি কার্যকর করেছিল ইরান। তার নাম ছিল মোহসেন শেখারি। পশ্চিমা দেশগুলো এ ঘটনার নিন্দা জানিয়েছে।-

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top